অসহনীয় গরমে জনজীবন অতিষ্ঠ হঠাৎ বৃষ্টির কারণে মাঝে মাঝে তাপমাত্রা কমলে আবার বেড়ে যাচ্ছে তাই গরমে প্রশান্তির পেতে সামর্থ্যবানরা তো বটেই মধ্যবিত্তরাও ছুটছেন এয়ারকন্ডিশন বা এসি কিনতে তবে এসি কেনার সময় অনেকেই বুঝে উঠতে পারেন না কত টন বা কোন ধরনের এসি কেনা উচিত
এছাড়া সাম্প্রতিক সময়ে এসি বিস্ফোরণের মত বেশ কয়েকটি ঘটনা ঘটার কারণে অনেকে আবার এসি চালানো নিয়ে আতঙ্কিত থাকেন এসির টন বলতে কী বোঝায় কোন ঘরের জন্য কত টনের এসি প্রয়োজন এবং এসি চালানোর সর্তকতা সম্পর্কে আলোচনা করা হবে চলুন জেনে নেওয়া যাক
এসির ক্ষেত্রে টন শব্দটি নিশ্চয়ই শুনেছেন আমরা অনেকেই এই টন এর সঠিক অর্থ জানিনা টন আসলে এসির সাইজ বা ওজন কে বোঝায় না টন দিয়ে এসির তাপ শোষণ ক্ষমতা বোঝায় টনের ধারণাটি বরফ গলিয়ে বাতাস ঠান্ডা করার রীতি থেকে এসেছে আরও সহজ করে বলতে গেলে একটন বরফ এক ঘন্টায় একটি ঘরের তাপমাত্রা যত ঠান্ডা করবে
এক টন এসির কার্যক্ষমতাও ঠিক সেই পরিমাণ তারমানে এসির টন যত বেশি হবে সেই এসি ততবেশি ঘর ঠান্ডা করতে পারবে এক টনের একটি এসি প্রতি ঘন্টায় ঘর থেকে 12000 বিটিইউ তাপ শোষণ করতে পারে ১.৫ টন এসি ঘণ্টায় 18 হাজার বিটিইউ ঘর থেকে বের করে দিতে পারেন এভাবে টন অনুযায়ী তাপ শোষণ ক্ষমতা বাড়তে থাকে আপনার ঘরের জন্য কত টনের এসি কিনবেন তার নিধারনের জন্য বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে
যেমন আপনার ঘরের আকার ঘরটি ভবনের কত তলায় অবস্থিত ঘরের কোন দেয়ালে কেমন সূর্যের তাপ লাগে ঘরে কতজন মানুষ থাকবে ঘরের জানালা দরজা সিলিং ফ্লোর এসবের তাপ পরিবহন ক্ষমতা কেমন ইত্যাদি বিষয় বিবেচনা করতে হবে আপনার ঘর যদি 100 থেকে 120 বর্গ ফুট হয় সে ক্ষেত্রে এক টন এসি যথেষ্ট 120 থেকে দেড়শো বর্গফুট ঘরের জন্য প্রয়োজন 1.5 টন এসি 150 থেকে 250 বর্গফুট
আয়তনের ঘরের জন্য প্রয়োজন 2 টন ক্ষমতার এসি আবার ঘর যদি 250 থেকে 400 বর্গফুট বার তার থেকেও বেশি আয়তনের হয় তাহলে 2.5 টন বা তার থেকে বেশি টনের এসি কিনতে হবে আপনি এই হিসেব ঠিকভাবে না বুঝলেও সমস্যা নাই যে কোন এসি শোরুমে গিয়ে ঘরের মাপ জানালে তারাই আপনাকে সঠিক টনের এসি নির্বাচন করে দিবে এসি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিছে 10 বছর আগের তুলনায় বর্তমানে বাংলাদেশে এসির ব্যবহারের প্রবণতা অনেক বেড়েছে
বিশেষ করে প্রচণ্ড গরমের কারণে এই বছরে অনেক বেশি এসি বিক্রি হচ্ছে বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় এসির বাতাসে থাকলে শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়ে এয়ারকন্ডিশনের বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয় এ কারণে আমাদের ত্বক শুষ্ক হয়ে ওঠে এছাড়া বাতাসের আর্দ্রতা কমে গেলে চোখের উপর তার ক্ষতিকর প্রভাব পড়ে বিজ্ঞানের ভাষায় একে বলে ইভাপোরেটিভ ড্রাই আইস চিকিৎসকরা বলছেন দীর্ঘ সময় ধরে এসিতে থাকলে চোখের পাতায় থাকার লিপিড উৎপাদক গ্রন্থিগুলো ক্ষতিগ্রস্ত হয় এছাড়া বেশিক্ষণ এসি ঘরে থাকলে মাথা ব্যথা শ্বাসকষ্ট এবং এলার্জির মত অনেক সমস্যা হতে পারে
বাংলাদেশে বিগত কয়েক বছরে এসি বিস্ফোরণের মত দুর্ঘটনা বেশ কয়েকবার ঘটেছে এতে বেশ কয়েকজন নিহত সহ অনেক লোক আহত হয়েছেন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে এসি রক্ষণাবেক্ষণে খুব অবহেলা করা হয় সে জন্যই এসব দুর্ঘটনা ঘটছে এসি সার্ভিসিং এক্সপার্টদের মতে বছরে অন্তত একবার পেশাদার টেকনিশিয়ান এর সাহায্যে এসি সার্ভিসিং করানো উচিত বিশেষ করে শীতের সময় দীর্ঘ কয়েক মাস এসি বন্ধ থাকার পর গরমের মৌসুমে আবার এসি চালু করার আগে অবশ্যই এসি সার্ভিসিং করে নেওয়া উচিত
এসি দুর্ঘটনা কয়েকটি সম্ভাব্য কারণ হলো অনেক পুরনো বা নিম্নমানের এসি ব্যবহার করা রুমের আকার অনুযায়ী সঠিক সক্ষমতার এসি ব্যবহার না করা এসির ভিতরে ময়লা আটকে জ্যাম তৈরি হওয়া এসি থেকে গ্যাস লিক হওয়া দীর্ঘক্ষন একটানা এসি চালানো এবং এসির ভেতরে বা বাইরে বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট তৈরি হওয়া এ সমস্ত বিষয় খেয়াল রাখলে আপনার এসি যেমন ভালো থাকবে তেমনি দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে মনে রাখতে হবে এই যন্ত্রটি বাসার অন্য সব যন্ত্রের মত নয় এসির জন্য নিয়মিত সার্ভিসিং খুবই জরুরী বর্তমানে অনেকে এসি কিনলেও লোডশেডিং এর জন্য হয়তো ঠিকমতো এসি চালাতেও পারছেন না।
Tags
প্রযুক্তি
