মানবদেহের জন্য প্রয়োজনীয় পুষ্টির সবই আছে কাঁঠালে এক সময় বাঙালির পুষ্টির অভাব পূরণ করতে কাঁঠাল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো শুধু বাংলাদেশ নয় সমগ্র ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে কাঁঠাল অত্যন্ত জনপ্রিয় ফল সে কারণে কাঁঠাল বাংলাদেশ এবং শ্রীলংকার জাতীয় ফল এছাড়া ভারতের তামিলনাড়ু এবং কেরালার রাজ্যফল হল কাঁঠাল তবে অনেকেই আছেন যারা কাঁঠাল পছন্দ করেন না কেউ কেউ আবার মনে করেন কাঁঠাল গরিবের খাদ্য কিন্তু বিষয়টি মোটেও সে রকম নয় বরং কাঁঠাল হল পুষ্টির রাজা কাঁঠালের পুষ্টিগুণ উপকারিতা সম্পর্কে আলোচনা করা হবে চলুন জেনে নেই।
কাঁঠালের নানান রকমের ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যায় এই সকল উপাদান আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে এর পাশাপাশি কাঁঠাল প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করে কাঁঠালে আছে বিটা ক্যারোটিন,থায়ামিন রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, জিন্ক, এবং নায়াসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান অন্যদিকে কাঁঠালের প্রচুর পরিমাণে আমিষ ও শর্করা থাকায় তা মানবদেহের জন্য বিশেষ উপকারী কাঁঠালের চর্বির পরিমাণ খুবই কম তাই কাঁঠাল খেলে অতিরিক্ত ওজন বৃদ্ধির আশঙ্কা নেই কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টি অক্সিডেন্ট আমাদের দেহের ক্ষতিকর ফ্রী রাদিক্যালস থেকে সুরক্ষা দেয় এই উপাদান সর্দি কাশি রোগের সংক্রমণ কমাতে সাহায্য করে
কাঁঠাল পটাশিয়াম এর উৎকৃষ্ট উৎস 100 গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ 303 মিলিগ্রাম এই পটাসিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে সেজন্য কাঁঠাল উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বেশ উপকারী এছাড়া টেনশন এবং নার্ভাসনেস কমাতেও কাঁঠাল বেশ কার্যকরী কাঁঠালে থাকা আয়রনের মত খনিজ উপাদান দেহের রক্তস্বল্পতা দূর করে এছাড়া আরও দুটি খনিজ উপাদান পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ রক্তের শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁঠালে রয়েছে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম যা মানব দেহের হাড়ের গঠন ও হাড় শক্তিশালী করতে ভূমিকা রাখে এছাড়া রক্ত সঞ্চালন প্রক্রিয়াও স্বাভাবিক হতে সাহায্য করে কাঁঠালে প্রচুর ভিটামিন এ আছে যার রাতকানা রোগ প্রতিরোধ করে
মানবদেহের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন সি এই ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে কাঁঠালে আছে ভিটামিন বি সিক্স যা হৃদরোগের ঝুঁকি কমায় কাঁঠালে থাকা উপাদানগুলো আলস্যার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে কাঁঠাল আশ যুক্ত ফল হওয়ার কারণে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া বদ হজম রোধকরার মতো গুনও কাঁঠালের আছে তবে শক্ত কোষ যুক্ত কাঁঠাল অধিক পরিমাণে খেলে কাঁঠাল নিজেই হজমের সমস্যা তৈরি করতে পারে সেজন্য শক্ত কাঁঠাল খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয়
কাঁঠালের মতো কাঁঠালের বিচিতে অনেক উপকারিতা রয়েছে কাঁঠালের বিচি ভিটামিন বিওয়ান ও ভিটামিন বি টুয়েলভ এর ভালো উৎস এছাড়া আছে ভিটামিন এ, ভিটামিন সি, থায়ামিন, নায়াসিন, লিগন্যান, আইসোফ্ল্যাডোন, এবং স্যাপোনিন এর মত ফাইটোকেমিক্যালস যা মানব দেহের জন্য উপকারী কাঁঠালের বিচিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট গুলো ক্যান্সার প্রতিরোধী এবং বার্ধক্যের প্রভাব সৃষ্টিকারী উপাদান গুলো কে নিয়ন্ত্রণ করে কাঁঠালের বিচি ওজন কমবেই অনেক এনার্জি জোগাতে পারে কাঁঠালের বিচির প্রোটিন ও অত্যন্ত উপকারী মাছ-মাংস যাদের কম খাওয়া হয় তাদের জন্য আমিষের চাহিদা মেটাতে কাঁঠালের বিচি উৎকৃষ্ট খাবার
Tags
স্বাস্থ্যপাতা
