বিশ্বকাপ ফুটবলের ইতিহাস | ফুটবল বিশ্বকাপ কিভাবে শুরু হয়েছিল | World Cup Football




দর্শক সংখ্যার দিক দিয়ে ফুটবল বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান বিশ্বব্যাপী ফুটবল এত জনপ্রিয় যে বিশ্ব ফুটবল ফেডারেশন ফিফা জাতিসংঘের চেয়েও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করেন জাতিসংঘের সদস্য দেশ 193 টি আর ফিফার সদস্য দেশ 211 টি কিন্তু প্রথম থেকেই ফুটবল এত জনপ্রিয় ছিল না এমনকি শুরুর দিকে ফুটবলকে পেশাদারী খেলার মর্যাদা দিতে চায়নি অলিম্পিক এমন অবস্থা থেকে কিভাবে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল সে সম্পর্কে জানবো এখন 

বিশ্বের প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলা হয়েছিল 1872 সালের স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে এরপর 1884 সালে ব্রিটিশ চ্যাম্পিয়নশিপ নামে ফুটবলের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা হয় সে সময় গ্রেট বৃটেনের বাইরে ফুটবল খেলা মোটেও জনপ্রিয় ছিল না 18 শতকের শেষের দিকে বিশ্বের অন্যান্য প্রান্তে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে এর ফলে 1900, 1904 ও 1906 সালের অলিম্পিকে প্রদর্শনী খেলা হিসেবে ফুটবল রাখা হলেও এর জন্য কোন পুরস্কার বরাদ্দ ছিল না। 


1904 সালে ফিফা প্রতিষ্ঠিত হওয়ার পর 1906 সালে সুইজারল্যান্ডে অলিম্পিকের আদল থেকে ভিন্ন একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে ফিফা এরপর 1908 সালের অলিম্পিকে ফুটবল প্রথমবারের মতো আনুষ্ঠানিক খেলার মর্যাদা পায়। অলিম্পিকে অপেশাদার দলের মধ্যে প্রতিযোগিতা চলার পাশাপাশি স্যার থমাস লিপটন 1909 সালে ইতালির তুরিনে স্যার থমাস লিপটন ট্রফি নামে এক প্রতিযোগিতার আয়োজন করে। এটি ছিল বিভিন্ন দেশের ফুটবল ক্লাবের মধ্যে একটি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা এ প্রতিযোগিতার প্রত্যেকটি দল আলাদা আলাদা দেশের প্রতিনিধিত্ব করায় অনেকেই একে প্রথম ফুটবল বিশ্বকাপ বলে থাকে। 

1924 সাল থেকে ফিফা পেশাদার যুগ শুরু করে 1928 সালে অলিম্পিক এর বাইরে আলাদাভাবে ফিফা নিজস্ব আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা প্রেসিডেন্ট জুলেরিমে 1930 সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করে মোট 13 টি দেশ এতে অংশ নেয়। ফাইনালে 93 হাজার দর্শকের সামনে আর্জেন্টিনাকে 4-2 গোল ব্যবধানে হারিয়ে উরুগুয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের গৌরব অর্জন করেন 1930 সালে থেকে এখনো পর্যন্ত প্রতি চার বছর পর পর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 ও 1946 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। 1954 সালে বিশ্বকাপ প্রথম টেলিভিশনের সম্প্রচার করা হয় আর বর্তমান যুগে পৃথিবীর মোট জনসংখ্যার ছয় ভাগের এক ভাগ মানুষ টেলিভিশনে বিশ্বকাপ ফাইনাল খেলা সরাসরি দেখে বিশ্বকাপ ফুটবলের এ পর্যন্ত অনুষ্ঠিত ২২ আসরে কেবলমাত্র ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে প্রথম বিশ্বকাপ ট্রফিটি ব্রাজিলকে স্থায়ীভাবে দিয়ে দেয়া হলেও ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে ট্রফিটি চুরি হয়ে যায় 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন