আমাদের দৈনন্দিন জীবনে এটিএম কার্ড ব্যবহার এখন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কিন্ত এটিএম কার্ড কিভাবে ব্যবহার করতে হয় তা অনেকেই জানেন না। বুথ থেকে টাকা তুলার সময় অনেক সমস্যার সম্মুখীন হন। এটি ব্যবহার করা অনেক সহজ। আজকের এই লিখনিতে এটিএম কার্ড ব্যবহারের নিয়ম এবং কীভাবে এটিএম কার্ড দিয়ে টাকা তুলবেন সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হলো।
এটিএম কার্ড কি
ATM কার্ড হলো একটি ব্যাংক ইলেকট্রনিক কার্ড, যা ব্যাংক আমাদেরকে নগদ অর্থ লেনদেন করার জন্য প্রদান করে থাকেন। আমরা যেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো বা করবো মুলত সেখান থেকে আমাদেরকে এই ইলেক্ট্রিক কার্ডটি প্রদান করা হয়ে থাকে। এটিএম কার্ডটি ব্যবহার করে আপনি ব্যাংকের এটিএম মেশিন বা বুথ থেকে নগদ টাকা উত্তোলন এবং জমা করতে পারেন, এছাড়া এটিএম কার্ড দিয়ে ব্যাংক থেকে বিভিন্ন সেবা পেতে পারি। ATM কার্ডের অপর নাম হলো শপিং কার্ড।
ATM কার্ড দেখতে আয়তকার বক্সের মতো। যেটা সম্পূর্ণ প্লাস্টিকের তৈরী যার উভয় পাশে ইনফরমেশন মাল্টিপ্রিন্ট বা গ্রাহকের তথ্য রয়েছে। ATM কার্ডের সামনের দিকে একটি ইলেকট্রিক মাইক্রোচিপ থাকে যেটা ইলেকট্রনের মাধ্যমে অর্থনৈতিক মেশিনগুলো একাউন্ট ইনফরমেশনগুলো গ্রহণ করে থাকে। প্রতিটি কার্ডেই কার্ড নাম্বার এবং মেয়াদ শেষ হবার তারিখ দেয়া থাকে। কার্ডের অপরপাশে তিনটি নাম্বার দেয়া থাকে [cvv/cvvc] যা হলো কার্ডের নিরাপত্তা বা সিকিউরিটি নাম্বার।
এটিএম কার্ড ব্যবহারের নিয়ম
ATM কার্ড দিয়ে টাকা উত্তোলন অথবা জমা করার জন্য আপনকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে
- বুথ মেশিনে কার্ডটি প্রবেশ করাতে হবে।
- তারপর পিন নাম্বার দিবেন,
- টাকা তুলতে হলে নগদ উত্তোলন (Withdraw), জমা করতে হলে নগদ জমা (Deposit) সিলেক্ট করুন।
- টাকার পরিমানটি বসান আপনি যেই পরিমান টাকা জমা অথবা উত্তোলন করবেন।
- তারপর নিশ্চিত করুন (Confirm)।
- এখন আপনি যদি টাকা জমা করেন তাহলে আপনার একাউন্টে টাকা জমা হবে।
- উত্তোলন করলে আপনার টাকা মেশিন থেকে বের হয়ে আসবে।
- এই নিয়মে আপনি ATM কার্ড ব্যবহার করতে পারেন।
তবে একটা কথা মাথায় রাখতে হবে সব এটিএম বুথ আপনাকে টাকা জমা করার সুযোগ দিবে না।শুধু মাত্র কিছু কিছু বুথে এই সুবিধাটি দিয়ে থাকবেন। ATM কার্ড ব্যবহারের ক্ষত্রে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। চলুন বিস্তারিত জেনে নেই।
সুরক্ষা: আপনার ATM কার্ড সুরক্ষিত রাখুন। কার্ডের নাম নম্বর এবং সিকিউরিটি কোর্ড বা পিন গোপন রাখুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কার্ডের ছবি বা নম্বর শেয়ার করবেন না।
পিন সুরক্ষিত রাখুন: আপনার ATM কার্ডের পিন গোপন রাখুন। কখনোই পিন অন্য কাউকে দেওয়া উচিত না। কার্ড এবং পিন কখনোই উভয়কে একসাথে রাখবেন না।
স্থানীয় সেবা ব্যবহার করুন: সময়ের সাথে ATM কার্ড ব্যবহার করতে গিয়ে স্থানীয় ATM মেশিন ব্যবহার করাটি সুপরিচিত হতে পারে। অজানা স্থানে এটিএম মেশিন ব্যবহার করার আগে সাবধান থাকুন।
স্ক্র্যাচ করা: আপনি আপনার ATM কার্ডের সাথে কোনো স্ক্র্যাচ করবেন না। এটি কার্ডের সুরক্ষা ক্ষতি করতে পারে।
পরিমান সীমা: ব্যাংকের নির্ধারিত পরিমান নগদ উত্তোলন সীমা আপনার এটিএম কার্ডের সাথে সম্পর্কিত। এই সীমা অতিক্রম করবেন না।
এটিএম মেশিন ব্যবহার: ATM মেশিনে কার্ড ব্যবহার করার সময়, ক্যামেরা এবং অন্যান্য লোকের নজর থাকতে সাবধান থাকুন। আপনার পিন নাম্বার গোপন থাকতে হবে।
সুরক্ষার জন্য স্ক্রাচ করা: এটিএম কার্ডের সুরক্ষার জন্য যদি কোনো স্ক্রাচ করা থাকে, তাদের সঠিকভাবে পরীক্ষা বা ভালোকরে যাচাই-বাছাই করুন এবং যোগাযোগ করুন আপনার ব্যাংক বা এটিএম প্রদানকারী সংস্থার সাথে।
ব্যক্তিগত তথ্য: এটিএম মেশিনে কার্ড ব্যবহার করার সময়, কার্ডের যে কোন ব্যক্তিগত তথ্য বা পিন নাম্বার অন্যের সাথে ভাগ বা বলা বা শেয়ার করবেন না।
চুরি করা হলে: আপনার ATM কার্ড চুরি হলে তাড়াতাড়ি আপনার ব্যাংক বা এটিএম প্রদানকারী সংস্থা্র সাথে যোগাযোগ করুন এবং কার্ডটি ব্লক করান।
ব্যাংক স্টেটমেন্টে: আপনার এটিএম ট্রানজেকশন স্লিপ বা ই-রিসিপ্ট সঠিকভাবে সংরক্ষণ করুন এবং আপনার ব্যাংক স্টেটমেন্টে নিরিক্ষণ করুন।
এই নিয়মগুলি মেনে চললে, আপনি আপনার এটিএম কার্ড ব্যবহার করার সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করতে পারেন এবং আপনার অর্থ সুরক্ষিত।
আরো পড়ুনঃ বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ
এটিএম থেকে টাকা তোলার নিয়ম
ATM বুথ থেকে টাকা তুলতে হলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১০০০ টাকার বেশি জমা থাকতে হবে কারন এটিএম বুথ কখনোই ৫০০ টাকার কম প্রদান করে না। ATM থেকে টাকা তোলার নিয়ম জেনে নিন।
- আপনার নিকটস্থ অথবা যে কোনএটিএম বুথে যেতে হবে।
- বুথ মেশিনে এটিএম কার্ডটি প্রবেশ করান।
- এরপর এটিএম কার্ডের পিন নম্বরটি দিতে হবে
- এটিএম মেশিনের নগদ উত্তোলন (Withdraw) বাটনটি চাপতে হবে।
- নিচের কিবোর্ডে টাকার পরিমান উল্লেখ করতে হবে।
- সর্বশেষে নিশ্চিত করুন(Confirm) চাপুন।
- সাথে সাথেই মেশিনের নিচে অবস্থিত মানি আউট সেকশন থেকে টাকা বেরিয়ে আসবে, সেখান আপনার টাকা থেকে সংগ্রহ করুন।
কার্ডের পিন নাম্বার যদি ভুলে গেলে সাথে সাথে ক্যানসেল করে কার্ড বের করে ফেলুন। কারন কয়েকবার ভুল পিন নাম্বার ডায়াল করলে আপনার কার্ডটি বুথে আটকে যেতে পারে।
আমাদের শেষকথা
আশা করি, উপরের লেখার মাধ্যমে আপনারা ATM কার্ড ব্যবহারের নিয়ম এবং কীভাবে এটিএম কার্ড দিয়ে টাকা তুলবেন সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সমস্যা সমাধানে সচেতন হওয়ার জরুরী। নিজে শিখুন এবং পরিবারের মানুষদেরকে শেখান।
আরো পড়ুনঃ এটিএম কার্ড করতে কি কি লাগে
কোন ব্যাংকে ATM কার্ড পাওয়া যায়
ATM কার্ড প্রায়ই সব ব্যাংক থেকে পেতে পারেন, তবে ATM নেটওয়ার্ক সর্বাধিক ব্যাংকের মাধ্যমে উপলব্ধ থাকে।
ATM কার্ড কোন সময়ে ব্যবহার করা যায়
উত্তর: যদি ATM মেশিনের উপস্থিতি থাকে। তাহলে ২৪ ঘন্টা ATM কার্ড ব্যবহার করতে পারবেন।
ATM কার্ড হারিয়ে গেলে করণীয় কি
যদি আপনি ATM কার্ড হারান, সরাসরি ব্যাংকে রিপোর্ট করুন এবং ব্যক্তিগত সুরক্ষা স্থাপন করুন।
ATM কার্ডের পিন ভুলে গেলে কি করতে হবে
পিন ভুলে গেলে, আপনি ব্যাংকে যোগাযোগ করে নতুন পিন পেতে পারেন।
