বর্তমান সময়ে আপনি যদি কোনো ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে প্রথমেই এই কাজটি করতে হবে সেটা হলো চ্যানেলের নিশ ঠিক করা, অর্থাৎ আপনি চ্যানেলে কি রকম ভিডিও আপলোড করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
আপনার ইউটিউব চ্যানেল এর জন্য নিশ বাছাই করা শেষ হয়ে গেলে এরপর যে কাজটি আপনাকে করতে হবে তা হলো একদম সঠিক ভাবে ইউটিউব চ্যানেলের নাম বাছাই করে চ্যানেল নাম নির্বাচন করা।
অনেক জন কমন একটা প্রশ্ন করেন, “আমার ইউটিউব চ্যানেলের নাম কি দেওয়া যায়?” আজকের পোস্টটি তাদের জন্য, যাতে আপনারা ইউটিউব চ্যানেলের ভালো নাম খুব সহজেই খুজে পেতে পারেন।
একটি সুন্দর ইউটিউব চ্যানেলের জন্য নাম কেন এত গুরুত্বপূর্ণ অংশ?
আপনি আজ শখ করে যে ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন কাল যে সেই চ্যানেলটি জনপ্রিয় হবেনা, আপনার জনপ্রিয়তা বাড়াতে কাজ করবে না এর কী গ্যারান্টি আছে?
সেইজন্য চেষ্টা করবেন যাতে চ্যানেল শুরুর একদম প্রথম দিক থেকেই ইউনিক বা প্রফেশনাল ভাবে সব কিছু করার।
শখ করে আজ যে চ্যানেলটি তৈরি করলেন, চিন্তা করুন অদূর ভবিষ্যতে এই চ্যানেলটির নামে একটি কোম্পানি বা ব্র্যান্ড তৈরি হবে।
তাই এই কারণেই শুরুতেই সুন্দর একটা ইউটিউব চ্যানেলের নাম বাছাই করা দরকার। ইউটিউব চ্যানেল এর জন্য সুন্দর নাম বাছাইয়ে প্রয়োজনে দুই তিন দিন সময় ব্যয় করুন।
আসলে সঠিকভাবে নতুন ইউটিউব চ্যানেল নাম বাছাই করা খুব কঠিন একটি কাজ যা অনেক জন ভুল করে থাকে। তবে নিচে দেওয়া কয়েকটি নিয়ম অনুসরণ করলে তা সহজেই সম্ভব হবে।
আপনার নতুন ইউটিউব চ্যানেলের জন্য নাম বাছাই করবেন যেসব বিষয় মাথায় রেখে:-
আপনার ভিডিও নিশ এর সাথে মিল রেখে নাম।
ইউটিউব চ্যানেল নাম এইরকম হওয়া প্রয়োজন যাতে দর্শক নাম দেখেই বুঝতে পারে যে এই চ্যানেলের কন্টেন্টগুলো কোন ধরনের হবে। আর এর জন্য আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের নাম ভিডিও রিলেটেড রাখতে হবে।
এর ফলে আপনি অল্প সময়ে আপনার কাংক্ষিত দর্শক পেয়ে যাবেন। সেটা হোক ফানি ইউটিউব চ্যানেল নাম, বা সংবাদ ইউটিউব চ্যানেলের নাম কিংবা অন্য যে কোনো কিছু শুধু চেষ্টা করবেন সব সময় চ্যানেলের ভিডিওর রিলেটেড এর সাথে মিল রেখে করবেন।
সহজে মনে আসে এমন নাম।
আপনার ইউটিউব চ্যানেলের জন্য এমন একটি সহজ নাম বাছাই করবেন যাতে আপনার দর্শকদের মুখে মুখে নামটা থাকে।
মনে রাখা সহজ এমন নামের চ্যানেল অল্প সময়ে ভিতর বড় হতে সাহায্য করবে। তাই আমাদের চেষ্টা করতে হবে যেন প্রায় সবাই আপনার চ্যানেলের নামটি মনে রাখতে পারে এমন একটি ইউটিউব চ্যানেল নাম বাছাই করুন।
সহজ অক্ষরে চ্যানেল নাম রাখা।
আপনার চ্যানেলের নামের অক্ষর গুলো যেন খুব সহজ হয় সে বিষয়েও নজর রাখতে হবে। কঠিন অক্ষরের নাম লিখে সার্চ করে মানুষ জন চ্যানেলটি সহজে খুজে পাবেনা।
সেইজন্য সহজ অক্ষরে নাম আপনার চ্যানেলটি সহজে খুজে পেতে দর্শকদের সাহায্য করবে। যদি আপনার দর্শকরা বাংলাদেশী হয় তাহলে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের নাম বাংলাতে রাখতেও পারেন।
চ্যানেল এর আকর্ষণীয় নাম রাখা।
আপনার ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর একটি নাম বাছাই করবেন। আপনার বাছাই করা ইউটিউব চ্যানেল এর নামটি যেন খুব আকর্ষণীয় হয় সেদিকেও আপনার খেয়াল রাখা লাগবে। যাতে চ্যানেলটির নাম দেখেই দর্শকদের মনে চ্যানেলটি ঘুরে আসার আগ্রহ জাগে।
এতে করে ভিডিওর ভিউজ বাড়বে এবং তার সাথে সাথে সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়তে থাকবে। কারণ মানুষ জন যখন চ্যানেলটি ভিজিট করতে আসবে তখন ভিডিওগুলো যদি তাদের ভালো লাগে তখন আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিও গুলোর নোটিফিকেশন তাদের কাছে পৌছায়।
চ্যানেল নাম ছোট করে রাখুন।
আপনি সবসময় চেষ্টা করবেন চ্যানেলের নামটি অবশ্যই ছোট রাখার। কারণ ছোট নাম সহজেই মনে রাখা যাবে। ইউটিউবে আমরা বেশিরভাগ বড় বড় চ্যানেলগুলোর নাম ছোট দেখি।
আপনি আপনার চ্যানেলটির নাম দুই অথবা তিন শব্দের মধ্যে রাখার চেষ্টা করবেন। চাইলে আপনি এক শব্দের নামও বাছাই করতে পারেন তাহলে তো সেটা আরোও ভালো মানুষ অনেক সহজেই সার্চ করলে খুঁজে পাবে।
ডোমেইন খালি আছে কি এমন নাম
আমি শুরুতেই বলেছি আপনার ইউটিউব চ্যানেল নিয়ে চিন্তা ভাবনা যেন সব সময় প্রফেশনাল ভাবে হয়।
আপনার ইউটিউব চ্যানেলটি ভবিষ্যতে যখন অনেক বড় হবে অথবা চ্যানেলের নামে কোনো কোম্পানি বা ব্র্যান্ড তৈরি করতে চাইলে তখন আপনার দরকার হবে একটি ওয়েবসাইট।
আর আমরা এটাও জানি যে ওয়েবসাইটের ডোমেইন এর নামগুলো সবসময় ইউনিক হয়। সেইজন্য চ্যানেলের নাম বাছাই করার আগে ওই নামে কোনো টপ/হাই লেভেল ডোমেইন ফাকা আছে কিনা তা চেক করে নিতে হবে। যেমনঃ
www.example.com
www.example.net
www.example.org
www.example.in
www.example.bd.com
www.example.info
ইত্যাদি এগুলো টপ লেভেল এর ডোমেইন।
আপনার ইউটিউব চ্যানেলটি যে ক্যাটাগরি বা টপিকের উপর তৈরি করবেন ওই একই ক্যাটাগরি বা টপিকের চ্যানেলগুলোর নাম দেখে আপনি আয়ডি নিয়ে আরো রির্চাজ করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য নাম নিবার্চন করতে পারেন।
তবে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে কখনোই ওই চ্যানেলগুলোর নাম হুবুহু নকল করতে যাবেন না। কারণ বড় চ্যানেলগুলোর নাম নকল করে কখনোই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না।
নিজের নাম ব্যবহারে করতে সতর্ক থাকুন।
আপনার ইউটিউব চ্যানেলের জন্য নাম সিলেক্ট করার সময় ঐ নামের সাথে নিজের নাম যুক্ত না করাই ভালো হবে।
কারণ ভবিষ্যতে যদি আপনার চ্যানেলটি বিক্রি করতে চান বা অন্যজনের সাথে পার্টনার শিপে কাজ করতে চান তাহলে এই ঝামেলায় পড়বেন।
যদিও আপনি চাইলে যেকেনো সময় ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন। তবে সমস্যা হলো চ্যানেল জনপ্রিয় হয়ে গেলে পুরনো নামেই সবাই চিনবে, নাম চেন্জ করলে পুরোনো অনেক ভিউয়ার্সরা আপনার চ্যানেল খুজে পাবে না।
ইউটিউব ইউনিক নাম।
উপরের নিয়মগুলো মেনে সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেল নামগুলো কাগজে বা আপনার সুবিধা মতো যেকোনো জায়গায় নোট করে নিন। মোবাইল এর নোটে লিখতে পারেন
এরপর আপনার পছন্দের নোট করা ইউটিউব চ্যানেলের নাম গুলো ইউনিক কিনা সেগুলো একটি একটি করে চেক করে নিবেন। কারণ ইউটিউব চ্যানেলের ইউনিক নাম অনেক গুরত্বপূর্ণ বিষয়।
ধরেনিন, আপনি একটি ইউটিউব চ্যানেল খুলছেন, দেখলেন ঐ নামে আগে থেকেই বড় জনপ্রিয় এক বা একাধিক ইউটিউব চ্যানেল খোলা রয়েছে। তাহলে আপনার নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কখনোই ভাইরাল অথবা র্যাংক করবে না।
কারণটা হল মানুষ যখন আপনার ইউটিউব চ্যানেলটির নাম লিখে সার্চ করবে তখন কিন্তু বড় বড় জনপ্রিয় ইউটিউব চ্যানেল গুলোই সার্চ রেজাল্টে দেখাবে, আপনার নতুন চ্যানেল সার্চ রেজাল্টে দেখাবে না।
তাই আপনি চেষ্টা করবেন আপনার চ্যানেলের জন্য একটি সুন্দর ইউনিক ইউটিউব চ্যানেল নাম বাছাই করার। আরও দেখবেন তার সাথে ওই নামে বড় কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আগে থেকে করা আছে কিনা পারলে তাও একটু যাচাই বাচাই করে নিবেন।
আপনার পছন্দের নোট করা নামগুলো ইউনিক কিনা বুঝবেন কীভাবে?
প্রথমে ইউটিউব অ্যাপ ওপেন করবেন তারপর আপনার নোট করা পছন্দের নামগুলো থেকে একটি একটি করে নাম সার্চ করবেন। এবং সার্চ ফিল্টার থেকে Type অপশনে ‘All’ লেখাটি পরিবর্তন করে ‘Channel’ অপশন টি ক্লিক করে ‘Apply’ করে দিবেন।
এখন সার্চ রেজাল্টে শুধু চ্যানেল আসবে, দেখে নিন আপনি যে নাম সার্চ করেছিলেন ঐ নামে আর কোনো চ্যানেল আছে নাকি,আর যদি না থাকে তাহলে আপনার ঐ নামটি ইউনিক নাম হিসেবে নির্বাচিত করবেন।
