ফেসবুক বর্তমানে বিশ্বের ভিতর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। অনেকেই ফেসবুক থেকে ইনকাম করার উপায় গুলো জানতে চান। ফেসবুক থেকে ইনকামের উপায় গুলো নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
ফেসবুক থেকে আয় করার উপায় গুলো
ইনস্ট্যান্ট আর্টিকেল
আপনি যদি ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল এর মাধ্যমে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার একটি web site এর প্রয়োজন হবে। আপনার web site এর কন্টেন্টের সঙ্গে আপনার ফেসবুক পেইজটিকে যুক্ত করতে হবে, ads এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
ভিডিও মনিটাইজেশন অন
আপনি ফেসবুক পেজে আপনার ভিডিও তে মনিটাইজেশন এর মাধ্যমে পাবলিককে ads দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এইক্ষেত্রে আপনার অবশ্যই মনিটাইজেশন ফেসবুক পেইজ প্রয়োজন হবে। যার মধ্যেমে আপনি ভিডিও আপলোড করে, সে ভিডিওটি কে মনিটাইজ অন করতে পারবেন।
আপনি যে ভিডিও গুলো আপলোড করবেন সেই ভিডিও গুলো অবশ্যই ইউনিক অথবা সম্পূর্ণ আপনার নিজের হতে হবে। আপনি যদি অন্যেজনের ভিডিও কপি করেন তাহলে আপনি ভিডিও মনিটাইজেশন অন করতে পারবেন নাহ। আপনার ফেসবুক পেজএর ভিডিও গুলো মনিটাইজ হয়ে গেলে, আপনার ভিডিওর ads এর উপর নির্ভর করে ফেসবুক এর কম্পানি আপনাকে ইনকামের টাকা দিবে।
ফেসবুক পেজ এ বিজ্ঞাপন
ফেসবুক পেইজ দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন, তবে এর আগে আপনাকে অবশ্যই কোন একটি নিদিষ্ট বিষয় নিয়ে আপনার ফেসবুক পেজটা সুন্দর ভাবে সাজাতে হবে, এবং পেজটার সুন্দর একটি ইউনিক নাম দিতে হবে।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল অবশ্যই আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন।
ধরে নিলাম আপনি tech বিষয়ে অভিজ্ঞ বা পারদর্শী, তাহলে আপনি tech বিষয়ে বিভিন্ন রকম পোস্ট ফেসবুক পেজে করতে পারেন। এর ফলে একটা সময় আপনার ফেসবুক পেইজে যখন ভালো পরিমাণ ফলোয়ার চলে আসবে, তখন দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে তাদের প্রডাক্ট প্রমোশন করার জন্য এবং সেজন্য আপনাকে সেই কোম্পানি গুলো টাকা দিবে।
ফেসবুক এড ম্যানেজার
আপনার ফেসবুক এড ম্যানেজার দিয়ে আপনি অন্য কারো প্রোডাক্ট বা পোষ্ট শেয়ার দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আর এই শেয়ার টা দিবেন সাময়িক সময় এর জন্য, এরজন্য আপনার অবশ্যই একটি ডুয়েল কারেন্সি কার্ড অথবা ভিশা কার্ড এর প্রয়োজন হবে। এবং একটি এড ম্যানেজার একাউন্ট থাকা লাগবে।
আপনার ফেসবুক এড ম্যানেজার একাউন্ট এর মাধ্যমে আপনি অন্য কারো প্রোডাক্ট বা একাধিক প্রোডাক্ট বা পোস্ট ফেসবুকে এডভেটাইজ করে দিয়ে তার কাছে থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবেন।
আপনার ফেসবুক একাউন্ট থেকে ইনকাম করার অনেকগুলি উপায় আপনাদের মাঝে শেয়ার করা হল। যে কোন একটি পদ্ধতিতে আপনি ব্যবহার করে আপনি অনলাইনে ঘরে বসে ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
Tags
প্রযুক্তি
